বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র
প্রথম পর্যায়ে ১৭ উপজেলায় চালু হচ্ছে ৩৪টি কেন্দ্র
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৭:৪০ পিএম |

কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্রনাগরিকদের ভূমিসেবা সহজীকরণ ও ডিজিটাল ভূমিসেবা ব্যবস্থাকে টেকসই করার লক্ষ্যে কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “ভূমি সেবা সহায়তা কেন্দ্র”। আজ ১০ জুলাই ২০২৫, কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার।

প্রথম পর্যায়ে জেলার ১৭টি উপজেলায় ৩৪টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এ সংখ্যা বাড়ানো হতে পারে।

ভূমি অফিসের বাইরে নাগরিকদের ভূমিসেবা গ্রহণে সহায়তা, ডিজিটাল আবেদন প্রক্রিয়া চালু রাখা, আবেদন ফরম পূরণে সহায়তা এবং তথ্য সুরক্ষায় কাঠামো গড়ে তোলা এই কেন্দ্রগুলোর মূল উদ্দেশ্য। সরকার নির্ধারিত ফি’র বিনিময়ে এসব কেন্দ্রে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, খাস জমির বন্দোবস্ত, অর্পিত সম্পত্তির লিজ নবায়নসহ নানা ভূমিসেবা গ্রহণ করা যাবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলবে এবং ভূমি অফিসে সরাসরি ভিড় কমিয়ে ডিজিটাল ও স্বচ্ছ সেবার পথ সুগম করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. শহীদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২