বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা নগরীর ধর্মসাগরে দেশীয় মাছের পোনা অবমুক্ত
‘প্রান্তিক পর্যায় থেকে বিদেশে রপ্তানি হবে দেশীয় মাছ’
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২:০১ এএম আপডেট: ০৮.০৭.২০২৫ ২:৫১ এএম |


  ‘প্রান্তিক পর্যায় থেকে বিদেশে রপ্তানি হবে দেশীয় মাছ’ নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক পর্যায় থেকে বিদেশে দেশীয় মাছ রপ্তানি করা উদ্যোগ নেয়া হচ্ছে বলে এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, চাষের মাছ সংরক্ষণের চেয়ে বেশি জরুরি মাছ নদী-খালবিল- পুকুর থেকে ধরে সরাসরি রপ্তানি প্রক্রিয়ায় যুক্ত করা। এই চাষাবাদ ও রপ্তানিতে অনেকেই আগ্রহী হচ্ছেন। আমরা আশা করছি মাছ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি কার্যক্রম বৃহৎ আকারে শুরু করতে পারবো। সোমবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর সহযোগিতায় আড়াইওড়া স্বনির্ভর দূর্গাপুর স্বনির্ভর মৎসজীবী সমবায় সমিতির আয়োজনে কুমিল্লা নগরীর ধর্মসাগরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ শেষে তিনি এসব কথা বলেন। 
বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে কি-না এমন প্রসঙ্গে তিনি বলেন, চব্বিশের বন্যায় কুমিল্লার আক্রান্ত এলাকাগুলোতে মৎস্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা, মাছের পোনা এবং খাদ্য সহায়তা দেয়া হয়েছে। 
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন, আদর্শ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঁইয়া, বিএনপি নেতা রেজাউল কাইয়ুম, মৎস্যচাষী মো. শাহ আলম ও মৎস্য চাষী মোহাম্মদ আলী লিটনসহ স্থানীয় মৎস্যজীবি ও মৎস্যচাষীরা।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২