বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
ধর্ষণের ভিডিও করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রেপ্তার ২
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১:৪২ এএম আপডেট: ২৮.০৬.২০২৫ ২:০৬ এএম |




 ধর্ষণের ভিডিও  করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রেপ্তার ২শাহীন আলম।।
কুমিল্লা নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মোবাইলে ধর্ষণের ভিডিও ধারন করে ওই ছাত্রীকে প্রায় দুই বছর ধরে ধর্ষণ করা হয়। পরে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে পরিবার থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় ওই ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে থানায় মামলা দায়ের করার পর মামলায় অভিযুক্ত যুবক সোয়াদুর রহমান সিয়াম ও তার মা তানিয়া আক্তার মনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সিয়ামের বাসা কুমিল্লা নগরীর চকবাজার এলাকার শাপলা মার্কেট সংলগ্ন মনি হাউজে। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। তাদের বাড়িতে প্রায় দুই বছর ভাড়া ছিলেন ওই ছাত্রী ও তার পরিবার। বাসায় উঠার পর থেকে সিয়াম ওই ছাত্রীকে প্রেম নিবেদন করেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। ধর্ষণের সেই দৃশ্য মোবাইলে ধারন করে ব্লাকমেইল করে পরে দুই বছরে আরও একাধিকবার ধর্ষণ করা হয়। এছাড়াও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দেয়া হুমকী দিয়ে পরিবার থেকে প্রায় ২ লক্ষ ৮০ হাজার নগদ টাকা হাতিয়ে নেয়া হয়। পরে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ওই ছাত্রীর মা সিয়ামের মা মনিকে জানালে তাদের শহর ছাড়ার হুমকি দেয়। 
ওই ছাত্রীর পরিবার জানায় বিষয়টি মীমাংমার কথা বলে গত বুধবার দুপুরে ছাত্রীকে সিয়ামের নানীর বাড়িতে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে বাচ্চা নষ্ট করার ঔষধ জোর করে খেতে বাধ্য করে এবং পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে। পরে ওই ছাত্রীর মা তাকে উদ্ধার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে সিয়াম, তার মা মনি ও বোন মিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পুলিশ মা ও ছেলেকে গ্রেপ্তার করে। 
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আসামির নিজবাড়ি থেকে সিয়াম ও তার মাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২