শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় এক বছরে প্রায় ১১ কোটি টাকার মাদক জব্দ করেছে বিজিবি
: মাদক বিরোধী দিবসে কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১:৪০ এএম |

  কুমিল্লায় এক বছরে প্রায় ১১ কোটি টাকার মাদক জব্দ করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত কুমিল্লায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রেজাউল করিম।
মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার (২৬ জুন) আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল মাঠে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আয়োজিত মাদক বিরোধী জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি মাদক পাচার ও সেবনের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
এসময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন, চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, বিবিরবাজার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খালেদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করে।
সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে বিজিবির তৎপরতা উল্লেখ করে সভায় জানানো হয়, গত এক বছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বিজিবি তিন হাজার ২৩০ কেজি গাঁজা, ১৬ হাজার ৫৪২ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৮৩০ বোতল মদ, তিন হাজার ৬২০ বোতল বিয়ার, তিন হাজার ৮২৬ বোতল ইস্কফ সিরাপ, ৯৮ হাজার ৫৬৬ টি ইয়াবা বড়ি, এক লাখ ৬৮ হাজার ৩২০টি আমদানি নিষিদ্ধ অবৈধ ট্যাবলেট জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা ছাড়িয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২