বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
কুমিল্লার দক্ষিণ চর্থা গোল্ডেন টাওয়ারে যৌথবাহিনীর অভিযান
ভবনের গার্ডরুমে মিললো পিস্তল গুলি বিএনপি নেতার ভাতিজা পলাতক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১:৩৪ এএম |


ভবনের গার্ডরুমে মিললো পিস্তল গুলি বিএনপি নেতার ভাতিজা পলাতকনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নগরীর দক্ষিণ চর্থার থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারে গার্ডরুমের বিছানার নিচে মিললো ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি (মেইড ইন ইউএসএ) পিস্তল এবং গুলি। বুধবার ২১ মে সন্ধ্যায় সেনাবাহিনী ও র‌্যাব ওই বাড়িতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলি জব্দ করে।   
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারের নিরাপত্তারক্ষীর বিছানার নিচে অস্ত্রটি রাখা ছিল। জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ স্বীকার করেছেন যে, বিকেল সাড়ে ৩টার দিকে সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি নামে একজন পিস্তলটি গার্ডরুমে রেখে যান এবং পরে ভবন ত্যাগ করেন। সেই সময় ওয়াফির সঙ্গে আরও দুইজন সহযোগী ছিলেন বলেও তিনি জানান।
পলাতক ওয়াফি (২৪) ওই ভবনের ১৭৯বি/৫ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। তার পিতার নাম এএসএম মোহসিন সরকার এবং মাতার নাম নারগিস সুলতানা। ওয়াফি কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাতিজা বলে নিশ্চিত করে সেনাবাহিনী।  
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, পূর্বে ওয়াফি আওয়ামী লীগ সমর্থক ছিল কিন্তু ৫ আগস্টের পর থেকে ওয়াফি গোল্ডেন টাওয়ারে অবস্থান করেন। এ ভবনের ছাদে মাদক সেবন করতেন নিয়মিত। শুধু তাই নয় তার পরিবার এই ভবনের ৩১ পরিবারকে জিম্মি করে রাখেন। 
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্ত্রটি কোথা থেকে এসেছে তা নিয়ে সিসিটিভি ফুটেজ এর তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনীর ২৩ বীর এবং কুমিল্লা র‌্যাব-১১ এর যৌথ টিম এখনো কাজ করছে।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার হলেও এখনও থানায় হস্তান্তর হয়নি। অস্ত্র রেখে পালিয়ে যাওয়া ওয়াফিকে আটকের জন্য যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২