রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লালমাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ প্রান্তিক মৎস্যচাষির মাঝে মৎস্য খাদ্য বিতরণ
প্রদীপ মজুমদার :
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:৫৫ এএম |


কুমিল্লার লালমাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৬ জন প্রান্তিক মৎস্য চাষীর মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এই খাদ্য মৎস্য চাষীদের দেওয়া হয়।
বুধবার (২১ মে) সকালে উপজেলা কমপ্লেক্সের অস্থায়ী  কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই মৎস্য খাদ্য চাষীদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্য অধিপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বিশ্বজিৎ বৈরাগী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য খাদ্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মোট ২হাজার ৫শ কেজি রুই জাতীয় মৎস্য খাদ্য প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মো: বেলাল হোসেন, মৎস্য দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান লস্কর, লালমাই উপজেলা প্রকৌশলী সাবরিন মাহফুজ ,মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী জনাব কাজী সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো : হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বন্যার পরবর্তী মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২