রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
কুমিল্লা সীমান্তে ৮৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ করেছে বিজিবি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:১০ পিএম |

কুমিল্লা সীমান্তে ৮৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ করেছে বিজিবি কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৮৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করেছে বিজিবি। বুধবার জেলার উপজেলা সদর দক্ষিণ ও চৌদ্দগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ভারতীয় পণ্য আটক করা হয়। 

বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি। জেলার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবের বাজার বিওপি এবং কটক বাজার পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের শূন্য লাইন হতে মালিক বিহীন অবস্থায় ৪ লাখ ২৮ হাজার ৩৪৪ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়। যার বাজার মূল্য- ৮৫ লাখ ৬৬ হাজার ৮৮০টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেয়ার প্রস্তুতি চলছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২