রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় হেযবুত তওহীদের পথসভা ও র‌্যালী
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৫.২০২৫ ২:৩৫ এএম |


 গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে কুমিল্লায়  হেযবুত তওহীদের পথসভা ও র‌্যালীগাজায় ফিলিস্তিনিদের উপর চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে কুমিল্লা জেলা হেযবুত তওহীদের উদ্যোগে পথসভা, র‌্যালী ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পথসভাটি কুমিল্লা শহরের টমচমব্রীজ থেকে শুরু হয়ে সালাউদ্দিন মোড়, কান্দির পাড় চত্তর, রাজগঞ্জ রোড হয়ে প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। 
পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির জনাব মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ওমর ফারুক।
জনসভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি হোসনে মোবারক আজাদ, কুমিল্লা জেলা বাণিজ্য সম্পাদক মোঃ ফয়সাল কবির, কুমিল্লা সদর থানা সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত, লাকসাম থানা সভাপতি মোঃ সুজন আলী, নাঙ্গলকোট থানা সভাপতি আবু বক্কর, চান্দিনা থানা সভাপতি ইব্রাহিম খলিল সহ জেলার তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
এ সময় পথসভায় আগত সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম জাতির করনীয় বিষয়ে জনসচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২