রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
এনআরবিসি ব্যাংকের সাথে সিসিএন শিক্ষা পরিবারের সমঝোতা চুক্তি স্বাক্ষর
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৩৫ এএম |


নিজস্ব প্রতিবেদক: নন-রেসিডেন্ট বাংলাদেশীস কমার্শিয়াল ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি (এনআরবিসিবিপিএলসি) এর সাথে সিসিএন শিক্ষা পরিবারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির চৌধুরী এস্টেট এলাকায় নিজস্ব ও নান্দনিক সুবিশাল ক্যাম্পাসে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। 
বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রশাসন ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, এন আর বি সি ব্যাংকের কুমিল্লা ও সিলেট অঞ্চলের প্রধান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুল হাসান। 
এসময় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল আইকিউএসির পরিচালক অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ খায়রুল ইসলাম জুমন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ, এনআরবিসি ব্যাংকের হেড অব ময়নামতি ব্রাঞ্চ একেএম নাজমুল হাসান, হেড অব চান্দিনা ব্রাঞ্চ মোঃ ইনজামানুল হক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২