বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
২৮-০ গোলে জিতল দল, ৯ গোল করে ম্যাচসেরা সাবিনা
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৩৫ এএম আপডেট: ১৬.০৫.২০২৫ ২:৩৪ এএম |




২৮-০ গোলে জিতল দল, ৯ গোল করে ম্যাচসেরা সাবিনা

সাবিনাদের ক্লাব পারো এফসি ভুটান নারী ফুটবল লিগে ২৮-০ গোলে সামস্তের বিপক্ষে জিতেছে। ২৮ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা খাতুন, মনিকা চাকমা, সুমাইয়া মাতসুসিমা ও ঋতুপর্ণা চাকমারই ২৫ টি। বাকি তিন গোল দুই ভুটানিজ সোনম চকি ও সোনম টিসমোর।
বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৯ গোল। তার ট্রিপল হ্যাটট্রিকের দিনে মনিকা চাকমা করেছেন ৭ গোল। বাংলাদেশের অন্য দুই ফুটবলার সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমা ৪ গোল করেন। প্রথমার্ধে সাবিনাদের দল ১০ গোলে এগিয়ে ছিল। পরের অর্ধে আরো ১৮ গোল করেছেন সাবিনারা। সাবিনা-ঋতুদের প্রতিপক্ষ সামস্তে কোনো গোলই করতে পারেনি।
বাংলাদেশে নারী ঘরোয়া ফুটবলে দশের অধিক গোলের ঘটনা অহরহই হয়। ভুটান নারী লিগে আজকের স্কোরলাইন বাংলাদেশকে ছাড়িয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নারী ফুটবলে ২৮ গোল বিশেষ এক কীর্তিই। এতে অবশ্য ভুটান নারী লিগের মান নিয়ে প্রশ্ন উঠছে ব্যাপকভাবেই। 
ভুটান নারী লিগে বাংলাদেশের ১০ ফুটবলার তিন ক্লাবে খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে রুপ্না ও মাসুরা খেলছেন। থিম্পু এফসিতে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার। এই দুই ক্লাবই নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে।
আজ সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়ার পারো উড়ন্ত সূচনা করেছে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ৯ গোল করে ম্যাচ সেরা হয়েছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২