শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
পুশইনের বিষয়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: কুমিল্লা সেক্টর কমান্ডার
তানভীর দিপু:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ২:০৪ এএম |





 পুশইনের বিষয়ে সীমান্তে টহল  ও গোয়েন্দা নজরদারি বাড়ানো  হয়েছে: কুমিল্লা সেক্টর কমান্ডারবাংলাদেশ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ও পুশইনের বিষয়ে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। 
বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিজিবি বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় ১০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির আরো বলেন, যেখানে কাঁটাতারের বেড়া নেই কিংবা বাঁশের বেড়া দেয়া আছে সেখান থেকেও কোন তথ্য পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সচেষ্টভাবে দায়িত্ব পালন করে আসছে। 
উল্লেখ্য, কুমিল্লা জেলার ১০৬ কিলোমিটার সহ ব্রাহ্মণবাড়িয়া ও ফেণী জেলার মোট ৩২৭ কিলোমিটার সীমান্ত কুমিল্লা সেক্টরের অধীনে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশের চৌদ্দগ্রাম সীমান্ত সংলগ্ন। 
বিজিবি সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরীতে নতুন বিওপির কার্যক্রম শুরু হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এই সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা বন্ধ, নারী ও শিশু মানব পাচার রোধ, মাদকসহ সকল ধরনের চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বিজিবি। নতুন বিওপি নির্মাণের ফলে সীমান্ত এলাকায় বিজেপির নজরদারি আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন কুমিল্লা সেক্টর কমান্ডার ও বিজেপি অধিনায়ক।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
কুমিল্লায় বাসচাপায় আহত ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২