বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
বুড়িচং সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১:৩৩ এএম |



বুড়িচং সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দসৌরভ মাহমুদ হারুন।। 
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাতে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি দল। অভিযানে ফকিরবাজার নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
জব্দকৃত মোবাইল ডিসপ্লেগুলোর বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল কাস্টমস কার্যক্রম শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমসে হস্তান্তর করা হবে।
এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২