সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
উচ্চ শিক্ষার্থে দক্ষিণ কোরিয়ায় যাওয়া নিয়ে কুমিল্লায় সেমিনার
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১:২৪ এএম আপডেট: ১২.০৫.২০২৫ ১:৫২ এএম |



 উচ্চ শিক্ষার্থে দক্ষিণ  কোরিয়ায় যাওয়া নিয়ে  কুমিল্লায় সেমিনারনিজস্ব প্রতিবেদক: উচ্চ শিক্ষার্থে দক্ষিণ কোরিয়ায় যাওয়া নিয়ে গতকাল রোববার দুপুরে কুমিল্লা নগরের ওয়েসিস রেস্তোরাঁ মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অ্যাবরোড গাইডেন্সের উদ্যোগে ওই সেমিনার হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়ার আনিয়ান ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের ডিন কিম ডং ইউন, ভর্তি ফাউন্ডেশনের প্রধান লি ইউ না, ব্যবস্থাপক ফিলিক্স লি, এমি এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহীন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অ্যাবরোড গাইডেন্স কুমিল্লার চেয়ারম্যান মো. ফয়সাল সাজিদ।
সেমিনারে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ভাষা শেখা, ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সেখানকার বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। অ্যাবরোড গাইডেন্স কুমিল্লার চেয়ারম্যান মো. ফয়সাল সাজিদ বলেন, কুমিল্লা নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় আমাদের অফিস। এখানে উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার ( কোরিয়া ও জাপানে যাওয়ার) গাইড করা হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২