বুধবার ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩
দেবিদ্বারে উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস
শাহীন আলম
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১২:২৫ এএম |


কুমিল্লার দেবিদ্বারে  রাজস্ব খাতের অর্থায়নে ব্রিধান ১০০ এর নমুনা শস্য ও মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় সুবিল ইউনিয়নের ওয়েহেদপুর ডাক্তার বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কৃষকদের সঙ্গে কথা বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউট উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা (বিআরআরআই) তমালিকা সাহা। 
সাজেদা ফাউন্ডেশনে আঞ্চলিক ব্যবস্থাপক আবদুস সালামের সঞ্চালনায়  আরও বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা উপ সহকারি  কৃষি কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ভূঁইয়া, সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক দুলাল তিবারি, কর্মকর্তা দেবকুসুম বড়ুয়া,এলাকা ব্যবস্থাপক মো. সোহেল রানা, হিসাব ব্যবস্থাপক নাজমুল আলম, পি.এ রেদোয়ানুল হক। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষকদের উচ্চফলনে অতিরিক্ত কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করেন এবং নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে উৎসাহিত করেন। এছাড়া জমিতে ফসল নষ্টকারী কীটপতঙ্গ ধ্বংস করতে এবং সঠিক নিয়মে পরাগায়নের জন্য আধুনিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেন। মাঠ দিবসে সাজেদা ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীসহ  স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
সিন্ডিকেটের সিদ্ধান্ত: ১১ জুলাই ‘কুবিপ্রতিরোধ দিবস’
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২