মঙ্গলবার ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১:৩২ এএম |



 লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার  অভিযোগে ইমাম গ্রেফতার প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাফেজ হাবিব উল্যাহ (৫০) নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) প্রথমে গ্রামবাসী আটক করে পরে দুপুর আড়াইটায় লালমাই থানার সহকারি উপ-পরিদর্শক সজল ও রাকিব উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই দক্ষিণ পাড়া রহিম সর্দার বাড়ির জামে মসজিদ সংলগ্ন কক্ষ থেকে তাকে আটক করে।
আটক ইমাম হাবিব উল্যাহ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজালা গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি কয়েক বছর ধরে লোলাই জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি প্রতিদিন সকালে গ্রামের শিশুদের কোরআন শিক্ষা দেন। 
ভুক্তভোগী শিশুটির খালা বিবি খাদিজা বলেন, মসজিদের পাশেই হুজুরের থাকার ঘর। আমি মেয়েটিকে খুঁজতে গিয়ে হুজুরের কক্ষে যাই। গিয়ে দেখি মেয়েটি খাটে শোয়া, হুজুর মেয়েটির উপরে। দুজনেই বস্ত্রহীন। আমি চিৎকার দিলে মেয়েটি হাফপ্যান্ট পরে কক্ষ থেকে বের হয়। 
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিব উল্যাহ নামের একজন ইমামকে এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করে। প্রাথমিক জিজ্ঞাসায় আটক ইমাম অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগি শিশুটির বাবা নেই। মা ভিক্ষা করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২