বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
অপপ্রচার চালানোর বিরুদ্ধে প্রতিবাদ
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৫ এএম |





কুমিল্লা-চাঁদপুর রুটে অবৈধভাবে চলাচলকারী আইদি পরিবহন 
নামীয় পরিবহন সার্ভিসটি এবং একটি মহল কর্তৃক মহামান্য 
সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে মামলা নিষ্পত্তি হয়েছে মর্মে 

অপপ্রচার চালানোর বিরুদ্ধে প্রতিবাদএতদ্বারা কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে সম্মানিত সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, কুমিল্লা-চাঁদপুর রুটে অবৈধভাবে চলাচলকারী আইদি পরিবহন নামীয় পরিবহন সার্ভিসটি এবং একটি মহল কর্তৃক মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে মামলা নিষ্পত্তি হয়েছে মর্মে নানা বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কর্তৃক দায়েরকৃত মামলাটি বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চে বিচারাধীন আছে। 
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অবৈধভাবে চলাচলকারী আইদি পরিবহনসহ তাদের প্ররোচনায় একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন প্রচার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে বলে অপপ্রচার চালাচ্ছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর প্রেক্ষিতে সম্মানিত সাধারণ জনগণ ও যাত্রী সাধারণের মধ্যে একটি ভুল বার্তা যাচ্ছে।
প্রকৃত সত্যটি এ মামলাটি এখনো মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনেবিচারাধীন আছে। 
উল্লেখ্য যে, এই মামলা সংক্রান্ত এডভোকেট সার্টিফিকেট ও মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কজ লিস্টের গত ১৪ ডিসেম্বর-২০২৫ এর কপি কুমিল্লার জেলা প্রশাসক মহোদয়, জেলা পুলিশ সুপার মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে প্রদান করা হয়েছে।
তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
-কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২