মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২
লালমাইয়ে মরা গরুর মাংস বিক্রি, একজনকে জেল
প্রদীপ মজুমদার :
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ২৩.০৪.২০২৫ ২:১২ এএম |


 লালমাইয়ে মরা গরুর মাংস বিক্রি, একজনকে জেল কুমিল্লার লালমাইয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মৃত গরু জবাই করে মাংস সংরক্ষণ করার অপরাধে আবুল কালাম নামের এক মাংস ব্যবসায়ীকে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া গ্রামের মৃত তরব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার ভুশ্চি বাজারে নিজস্ব দোকানে গরু-ছাগলের মাংস বিক্রি করে আসছেন। 
লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, আমুয়া গ্রামের আবুল কালাম মৃত গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে ৮০ কেজি মাংস সংরক্ষণ করার তথ্য পেয়ে ঘটনাস্থলে যাই। মৃত গরুর মাংসগুলো উদ্ধার করে ৬ ফুট গর্ত করে চুন দিয়ে ধ্বংস করি। অভিযুক্ত আবুল কালাম অপরাধ স্বীকার করায় তাকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এমপি-মন্ত্রিদের শপথ আজ
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
ব্রাহ্মণপাড়া তুচ্ছ ঘটনায় হাতের আঙ্গুল কেটে নেয় দুর্বৃত্তরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২