শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২
পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১:০৪ এএম |


চলতি এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা ভালো না হওয়ায় কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র এ ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়। তবে এ ঘটনায় কেউকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে পরীক্ষা শুরু হয় কেন্দ্রটিতে। পরীক্ষা শেষে হঠাৎ একদল পরীক্ষার্থী কেন্দ্রের সামনে হট্টগোল শুরু করে। একপর্যায়ে পরীক্ষাকেন্দ্রের জানালার কাঁচ ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জানতে চাইলে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন সরকার বলেন, পরীক্ষা খারাপ হওয়ার কারণে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীরা ভাঙচুর করেছে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও জানালার কাঁচ ভাঙচুর করে। তবে এতে কেউ আহত হয়নি।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভাঙচুর করেছে তাদের শনাক্ত করা হবে। একই সঙ্গে তাদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি আল্লাহ যেন পূরণ করেন
‘ক্রসফায়ার’ থেকে আবুকে বাঁচাতে পিতার অবদানের কথা তুলে ধরলেন মনির চৌধুরী
প্রবাসে যাওয়ার একদিন পরই মুরাদনগরের তরুণ রিফাতের মৃত্যু
ঢাকা থেকে লুট হওয়া ট্রাকভর্তি ৯টি নতুন মোটরসাইকেল লাকসাম থেকে উদ্ধার!
সবুজে সেজেছে ফসলের মাঠ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গণভোটের ফল সংশোধন
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
সরকারি দাম তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস
নিমসার বাজারে চাঁদাবাজি অভিযানে গ্রেপ্তার৯
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২