শুক্রবার ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাকসামে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:২০ এএম |

 লাকসামে যুবলীগ-ছাত্রলীগের  দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লার লাকসাম থানা পুলিশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আজগরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আনু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একই ইউনিয়নের ছিলইন গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো: সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোর রাত সাড়ে তিনটা থেকে চারটার সময় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একটি বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ফুটবল মহাযজ্ঞ শুরু
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২