সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
শাহরাস্তিতে ব্যাংক কর্মকর্তা আটকের পর আরেক কর্মকর্তার আত্মহত্যা
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১:৩২ এএম |


শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক শাখার কর্মকর্তা টাকা আত্মসাতের অভিযোগে আটকের পর আরেক কর্মকর্তা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় শাহরাস্তি থানা পুলিশ জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসানের লাশ সুচিপাড়া বাজারস্থ আপন প্লাজার পঞ্চম তলার একটি রুম থেকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে তার বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের রুমে থাকা সহকর্মী নাজিম উদ্দিন দরজার কড়া নাড়ান। এ সময় ভিতর থেকে কোনো শব্দ না পেয়ে তিনি বিষয়টি শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষকে অবহিত করেন। পরে তিনি শাহরাস্তি থানাকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙে সকাল ১১টায় তার মৃতদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, সোমবার (১৪ এপ্রিল) জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহরাস্তি থানা পুলিশ আটক করে। স্থানীয়রা জানান, উক্ত টাকা আত্মসাতে রাকিবুল হাসান জড়িত থাকায় তিনি আত্মহত্যা করেছেন। রাকিবুল হাসান শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
গোলাবাড়ির কারবারিদের ধরলে মাদক সরবরাহ অর্ধেক কমবে
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২