বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ নেই কারও
খেলা দেখা যেতে পারে যে টিভিতে
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬:০৩ পিএম |

জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ নেই কারও


আগামী ২০ এপ্রিল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। আসন্ন এই সিরিজের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ঘরের মাঠের সিরিজের সম্প্রচার স্বত্বই এখনো বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি খেলা সম্প্রচার করতে। যে কারণে সিরিজটি টিভিতে দেখানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো টিভিতে সম্প্রচার হয়েছে টি স্পোর্টস ও জিটিভিতে, মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে বিসিবি শেষমেশ সম্প্রচার স্বত্ব বিক্রি করতে না পারলে রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেল বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে খেলা দেখানোর ব্যবস্থা করতে পারে। বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছেন।
প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২