শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুরাদনগর থানায় হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ১:৩২ এএম আপডেট: ১৩.০৪.২০২৫ ২:১২ এএম |



 মুরাদনগর থানায় হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজকে ছিনিয়ে নিতে থানায় হামলার ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী ইদ্রিসকে শনিবার দুপুরে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ করলে তাদের উপর আক্রমণ করা হয়। এ ঘটনায় চাঁদার রশিদসহ রহিমপুর গ্রামের আবুল কালামকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা থানায় অভিযোগ দিতে গেলে আবুল কালামের পক্ষ হয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ওরফে গুছা মাসুদের নেতৃত্বে আসামি ছিনিয়ে নেয়ার জন্য থানায় আক্রমন করে। এ ঘটনায় থানা পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। থানায় হামলার মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছেন। এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল মুরাদনগর থানায় হামলা মামলার পলাতক আসামী হাজী ইদ্রিসকে শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজারের উত্তরা ব্যাংকের নীচ থেকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ধৃত হাজী ইদ্রিস নবীপুর পূর্ব ইউনিয়নের মৃত হাজী সরু মিয়ার ছেলে। 
গ্রেপ্তার ইদ্রিসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আবদুল্লাহ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২