বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঙ্গরায় ধস্তাধস্তি ও কিলঘুষিতে আ’লীগ নেতা নিহত, ৪ জনের নামে মামলা
মো. হাবিবুর রহমান ও সাজ্জাদ হোসেন ঃ
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১:৫৮ এএম আপডেট: ২১.০৩.২০২৫ ২:২৪ এএম |




 বাঙ্গরায় ধস্তাধস্তি ও কিলঘুষিতে আ’লীগ  নেতা নিহত, ৪ জনের নামে মামলা কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু’পক্ষের ধস্তাধস্তি ও কিলঘুষিতে কাহারুল হক মুন্সি (৫৬) নামে এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি ।
নিহত কাহারুল হক মুন্সী মৃত ফজলুল হক মুন্সীর ছেলে। তিনি চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সরেজমিন গিয়ে জানা গেছে, মুন্মী বাড়ির একটি পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল হক মুন্সীর সাথে তার চাচা জাহাঙ্গীর মুন্সী ও জীবন মুন্সীর দ্বন্দ্ব চলছে। কবরস্থানের পাশে একটি খাল খননকালে কাহারুল হক মুন্সী কিছু মাটি দেওয়ার জন্য ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন। তার কথা অনুযায়ী বুধবার রাতে কবরস্থানে মাটি দেওয়া হবে এমন খবর পেয়ে জাহাঙ্গীর মুন্সী, জীবন মুন্সী, আব্দুল্লাহ ও রাসেল কবরস্থানের কাছে গেলে কাহারুল হক মুন্সীর সাথে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও লাগাতার কিলঘুষিতে কাহারুল মুন্সী অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার  করে স্থানীয় নুরজাহান মেডিকেলে ভতি করেন। অবস্থা বেগতিক দেখে দেবিদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাস্তায় কাহারুল হক মুন্সী মারা যায়।
নিহত কাহারুল হক মুন্সীর স্ত্রী নাজমা বেগম বলেন, আমার স্বামীকে চাচা শশুর জাহাঙ্গীর মুন্সী, জীবন মুন্সী, চাচাতো দেবর আব্দুল্লাহ ও রাসেল পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ কবরস্থানের পাশের খালে ফেলে রাখে। আমি আমার স্বামী হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচার চাই।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
লালমাইয়ের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২