বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
ছাত্রদের হাতে অবরুদ্ধ শরীফ মাহমুদ অপু পুলিশ হেফাজতে
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১:৫৮ এএম আপডেট: ২১.০৩.২০২৫ ২:২২ এএম |




 ছাত্রদের হাতে অবরুদ্ধ  শরীফ মাহমুদ অপু পুলিশ হেফাজতেবাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শরীফ মাহমুদ অপুকে তার কার্যালয়ে একদল শিক্ষার্থী অবরুদ্ধ করে রাখার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন বলে ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানান।
পুলিশ বলছে, শরীফ মাহমুদ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে ছিলেন। গণআন্দোলনে সরকার পতনের পর তাকে চট্টগ্রাম বেতারে দায়িত্ব দেওয়া হয়।
ওসি রফিকুল বলেন, “ছাত্ররা বলছেন, ওই কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাবস্থায় ৪ অগাস্ট (সরকার পতনের আগের দিন) উনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কারফিউ জারি করা হয়েছিল। সে কারণে তারা উনাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করে। আমরা ঘটনাস্থলে গিয়ে উনাকে বিকাল ৪টার দিকে থানায় নিয়ে আসি। উনার বিরুদ্ধে ডবলমুরিং থানায় কোনো মামলা নেই। আর কোথাও কোনো মামলা আছে কি না আমরা খবর নিচ্ছি।”
ছাত্ররা ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটা কাগজ দিয়েছেন জানিয়ে ওসি বলেন, সেটা যাচাই করে তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২