শুক্রবার ৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩
ধর্ষণ বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ১০:৩৪ পিএম |

ধর্ষণ বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়ধর্ষণ’ শব্দটির ব্যবহার পরিহার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

রবিবার (১৭ মার্চ) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।


এতে বলা হয়, ধর্ষণ হলো ধর্ষণ, তা ৮ বছরের শিশু বা ৮০ বছরের বৃদ্ধের বিরুদ্ধেই সংঘটিত হোক না কেন। এমন জঘন্য অপরাধকে তার যথার্থ নামে অভিহিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনও নাগরিকের ওপর কোনও ধরনের সহিংসতা সহ্য করবে না।

এর আগে গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ধর্ষণ’ শব্দটির বদলে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহারের অনুরোধ জানান তিনি।

গতকাল শনিবার (১৬ মার্চ) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ জন
সারা দেশের ন্যায় কুমিল্লায়ও নজরুল বর্ষের উদ্বোধন করেছেনপ্রধানমন্ত্রী
মহাসড়কে মিলল গহবধূর লাশ, হত্যার অভিযোগ স্বজনদের
হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন তরুণী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
স্বপ্নের জাপান থেকে ফিরল শুধু মৃত্যুর খবর
জুলাই ধ্বংসের শুরু হলো যেভাবে-
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২