বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২
কৃষি খাতে নতুন দিগন্তের সূচনা করতে চাই
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম আপডেট: ১৮.০২.২০২৬ ১:৩৩ এএম |




 কৃষি খাতে নতুন দিগন্তের  সূচনা করতে চাইকুমিল্লার বিএনপি নেতা মোহাম্মদ আমিন-উর-রশিদ (ইয়াছিন) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দলীয় নেতাকর্মীরা তার তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক শ্রম ও নেতৃত্বের প্রতি আনুগত্যের স্বীকৃতি হিসেবে দেখছেন। কুমিল্লাজুড়ে তার মন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার রাতে মোহাম্মদ আমিন-উর-রশিদ (ইয়াছিন) সমকালের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করার বিশাল সুযোগ পেয়েছি। কৃষি, খাদ্য ও মৎস্য খাতে নতুন গতি আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কৃষিনির্ভর। কৃষককে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণি সম্পদ তিনটি মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেক চ্যালেঞ্জও আছে। আশা করি সততা ও আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করে খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণি সম্পদে বাংলাদেশে নতুন এক দিগন্তের সূচনা করতে পারবো। কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানো, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর কথা বলেছেন তিনি।
দলীয় সূত্র বলছে, সংগঠক হিসেবে মাঠপর্যায়ে মোহাম্মদ আমিন-উর-রশিদ ইয়াছিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনে সমন্বয়ের দায়িত্ব পালনের সময় তিনি তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন। ফলে কৃষক, খামারি ও জেলেদের বাস্তব সমস্যার বিষয়ে তার ধারণা রয়েছে—এমনটাই দাবি নেতাকর্মীদের।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে রোজা শুরু বুধবার
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
কুমিল্লায় উচ্ছসিত নেতাকর্মীরা
সেই ‘১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪৯ সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করল বিএনপি
রোজায় স্কুল বন্ধ রাখতে হাই কোর্টের আদেশ স্থগিত
এমপি-মন্ত্রিদের শপথ আজ
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২