রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:৫৩ এএম |



 তুচ্ছ ঘটনায় একই  পরিবারের ৪ জনকে কুপিয়ে জখমরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার দেবীদ্বারে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। প্রতিবেশীদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এতে দুই ভাই ও দুই বোন গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 
এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) দেবীদ্বার থানায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। এর আগে মঙ্গলবার (১১ মার্চ ) সকাল ৯টায় দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বেতুয়া গ্রামের মৃত: সোলেমান মিয়ার মেয়ে লাকী আক্তার (৩৭), লাইলী আক্তার (৩০), ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৮) ও কবির হোসেন (৪০)। 
দেবীদ্বার থানায় দায়েরকৃত মামলায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত ও হামলাকারীরা পাশাপাশি বাড়ির বাসিন্দা। হামলকারী মো. আওয়াল ও তার সন্তান আশিক, সাগরদের সাথে জমি নিয়ে বিরোধে তর্ক কথা কাটা-কাটির এক পর্যায়ে হামলাকারীরা এলোপাথারী কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক ভাবে ৪জনকে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এছাড়া হামলাকারীরা ভূক্তভোগীদের ১ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়টি জানতে অভিযুক্ত মো. আব্দুল আওয়াল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আমরা ভূক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২