বুধবার ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩
পদুয়ার বাজার ফুটওভার ব্রিজে ঝুঁকি নিয়ে চলাছল
মো. মিজানুর রহমান
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:৫৩ এএম |



 পদুয়ার বাজার ফুটওভার  ব্রিজে ঝুঁকি নিয়ে চলাছল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ^রোড এলাকার ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজে উঠার সিড়িতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজের পাঠাতন এর বিভিন্ন স্থানে জোড়াগুলির ওয়েল্ডিং খুলে গিয়ে ফাঁটলের সৃষ্টি হয়েছে। এসব গর্তের মধ্যে প্রায়ই পথচারীদের পা আটকে মারাত্মকভাবে আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। জরুরী ভিত্তিতে ফুটওভার ব্রিজটি মেরামত করা না হলে যেকোনো সময় বড় দুর্ঘটার আশংকা রয়েছে। 
সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ^রোড এলাকার ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখন পর্যন্ত এটি মেরামতের কোন দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি। যার ফলে প্রতিনিয়ত হাজার হাজার জনতা ঝুঁকি নিয়ে উক্ত ফুটওভারব্রিজ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এলাকা বিবেচনায় ফুটওভার ব্রিজটি স্থাপন করা হলেও শুরু থেকে এর উপর টিনের ছাউনি না থাকায় হাজার হাজার জনতা রৌদে পুড়ে বৃষ্টিতে ভিজে এটি ব্যবহার করে আসছে। ফুটওভার ব্রিজটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ না থাকায় রাতের আধারে ছিনতাইকারীদের হাতে পথচারিদের মোবাইলফোন ও নগদ টাকা এবং বিভিন্ন মালামাল খোয়া যাচ্ছে। জরুরী ভিত্তিতে ফুটওভার ব্রিজটি মেরামতের জন্য পথচারীরা দাবী জানিয়েছেন। 
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা দৈনিক কুমিল্লার কাগজকে জানান, ফুটওভার ব্রিজটি মেরামতের জন্য সম্প্রতি দরপত্র আহবান করা হয়েছে। জনভোগান্তি কমাতে খুব শীঘ্রই এটি মেরামত করার কাজ শুরু করা হবে। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
সিন্ডিকেটের সিদ্ধান্ত: ১১ জুলাই ‘কুবিপ্রতিরোধ দিবস’
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
চান্দিনায় তিন গ্রামের শতাধিক শিশুর প্রাথমিক শিক্ষা ব্যাহত
কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের হাতে স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরো তিনজন আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২