বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
তানভীর দিপু।।
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:০৭ পিএম আপডেট: ১১.০৩.২০২৫ ৫:২৩ পিএম |

কুমিল্লায় বিদেশী পিস্তলসহ গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লায় বিদেশী পিস্তল, পাইপগান ও গুলি কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 
উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দুইটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরী পাইপগান, ৬ রাউন্ডগুলি ও দুই রাউন্ড কার্তুজ। 
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতার দুই জনই সড়ক ও নৌ ডাকাতির সাথে জড়িত। 
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মোঃ মামুন (৩৭)। তার বিরুদ্ধে ডাকাতিসহ ৪ টি মামলা রয়েছে। 
 গ্রেফতারকৃত অপরজন চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার মনসুরাবাদ গ্রামের মোঃ  আরিফ (৩১)। আরিফ বর্তমানে কুমিল্লা দাউদকান্দি উপজেলার তুজুরভাঙ্গা এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় দাউদকান্দি বিশ্বরোড এলাকার মোহন পাম্পের পাশ হতে ঢাকার দলের সক্রিয় সদস্য মামুনকে গ্রেফতার করা হয়।  তাকে জিজ্ঞাসাবাদ করে চর চারুয়া  গ্রামের তার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে বারান্দার তাক থেকে দুই রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড কার্তুৎ সহ একটি পাইপ গান উদ্ধার করে পুলিশ।  পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় তার বন্ধু আরিফের কাছে আরো একটি অস্ত্র রয়েছে।  মামুনের দেয়া তথ্য অনুযায়ী আরিফকে গৌরিপুর বাজার থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে আরিফের বসত ঘর থেকেও তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি মামুন সড়কে ডাকাত দলের সক্রিয় সদস্য এবং আরিফ নৌ যান ডাকাত দলের সদস্য।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২