বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাঙ্গলকোটে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৮ এএম আপডেট: ১৮.০২.২০২৫ ২:১৭ এএম |




 নাঙ্গলকোটে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দনাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার আদালত চত্ত্বরে জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়াকে (৫৫) সোমবার দুপুর ২টার দিকে উত্তেজিত জনতা মারপিট করে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করে। আব্দুর রশিদ চেয়ারম্যানকে মারপিটের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহুর্তে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে চেয়ারম্যানকে আক্রমণকারীরা তাকে আওয়ামীলীগের দালাল ও রেপিস্ট বলে স্লোগান দিতে দেখা যায়। নাঙ্গলকোট উপজেলা আ’লীগ সদস্য আব্দুর রশিদ ভূঁইয়া উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে ও বক্সগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ঘটনার সত্যতা নিশ্চিত  করেন কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে চলমান মামলায় কুমিল্লার আদালতে সোমবার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে বিক্ষোদ্ধ জনতার তোপের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তাকে মারপিট করে কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করা হয়। কুমিল্লা কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, ৫ই আগস্টের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২