বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
বুড়িচংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রশাসনের প্রস্তুতি সভা
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৬ এএম |


বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এবং  পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর হুশিয়ারি দিয়েছেন। নিয়মিত বাজার মনিটরিং করার জন্য ও উপজেলা প্রশাসন প্রস্তুতি রেখেছেন।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী  ম্যাজিস্ট্রেট  ও উপসহকারী কর্মকর্তা  সোনিয়া হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,  উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, বুড়িচং থানার ওসি  মোহাম্মদ আজিজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন,  উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোঃ আতিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, সমাজ সেবা কর্মকর্তা আহাম্মদ উল্লাহ, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হক, রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী  ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান , সচিব  এবং মেম্বার গণ উপস্থিত ছিলেন।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২