বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ঢাকায় গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৮ এএম আপডেট: ১১.০২.২০২৫ ১:৩৫ এএম |


 সাবেক প্রতিমন্ত্রী  দীপংকর তালুকদার ঢাকায় গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: ঢাকার সোবহানবাগ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
কোন থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।
তবে পার্বত্য জেলা রাঙামাটি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুদিন বাদে অন্তর্র্বতী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
ছয় মাস পেরিয়ে এসে রাঙামাটির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।
দীপংকর তালুকদার ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
পরে একই আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।
নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
২০০১ সালে আষ্টম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন তিনি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২