বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আখাউড়ায় অপহরণকারীর কাছ থেকে কিশোরী উদ্ধার
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৭ এএম |


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের অভিযানে অপহরণকারীর কাছ থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত অপহরণকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের শিকার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।
আখাউড়া থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার নুরপুর এলাকার ১৪ বছরের এক কিশোরীকে কুড়িপাইকা গ্রামের সামিরুল ইসলাম আরিফ (২০) নামে এক তরুণ অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় অভিযোগ দেয় কিশোরীর পরিবার। রাতেই পুলিশ পৌর এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, কিশোরীর পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পুলিশ। ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে কিনা পরীক্ষা করতে শনিবার তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২