শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ঢাকায় আসছেন কোচ মুশতাক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ০৫.০২.২০২৫ ২:২৩ এএম |





  চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ঢাকায় আসছেন কোচ মুশতাক

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সবশেষ ২০১৭ সালে আইসিসির এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। এবার হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে বসছে মহাযজ্ঞ। এবারের আসরে ভারত-পাকিস্তানের গ্রুপে আছে বাংলাদেশ।
৮ দলের টুর্নামেন্টটি সামনে রেখে চলমান বিপিএল ফাইনাল শেষেই শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলায় শুরু হতে যাওয়া এই প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশে আসছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকায় ফিরছেন বলে ঢাকা পোস্টকে মুশতাক নিজেই নিশ্চিত করেছেন। 
এদিকে আজ থেকে ক্রিকেটারদের অনেকে ঐহ্যিক অনুশীলন শুরু করেছেন। এ ছাড়া ৮ তারিখ থেকে শুরু হবে মূল অনুশীলন। পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও প্রধান কোচ ফিল সিমন্স পরখ করে দেখবেন বলে জানা গোছে। 
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে টাইগারদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তরা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২