শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
সুজানগরে মানববন্ধন ও বিক্ষোভ মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১:১৮ এএম আপডেট: ২৬.০১.২০২৫ ১:৩৯ এএম |




 সুজানগরে  মানববন্ধন  ও বিক্ষোভ মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদেকুমিল্লা নগরীর সুজানগর এলাকায় মাদক সংক্রান্ত বিষয়ে বাধা দেওয়ায় হামলার শিকার হয়ে থানায় অভিযোগ দিয়ে আসার পরে মো: আকবর ও রফিক নামে দুই ব্যক্তিকে মারধরের পর মোঃ আকবরকে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সুজানগর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে আহত রফিকের বড় ভাই মোঃ নুরু মিয়া, মোঃ বাদল মিয়া, মোহ জহিরুল ইসলাম, মোঃ লিটন, মোঃ সাইদ মিয়া, আবদুল কুদ্দুস, মোঃ আকাশ, হযরত আলী, আকবের মা আফিয়া খাতুন, সহধর্মিণী নাছিমা আক্তার, আহত রফিকের স্ত্রী রেহেনা বেগমসহ এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে সুজানগর এলাকার হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, সুজানগর এলাকার আকবর ও রফিক ওই এলাকার মাদক ব্যবসায়ীদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আকবরকে মারধর করেন। এই অভিযোগে রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন আকবর। সেখান থেকে ফেরার পথে মাদক ব্যবসায়ীরা আকবরকে ও রফিককে মারধর করে আকবরকে মিথ্যা অভিযোগ দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন সকালে তারা পুনরায় রফিককে মারধর করে। বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আকবর কুমিল্লা কারাগারে আছেন। তিনি অভিযোগ করেন মাদক ব্যবসায়ী সিন্ডিকেট মিলে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটায়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে সুজানগর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
ওসমান হাদির মাথায় গুলি
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২