বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২
ফেডারেশন কাপের পরের পর্বে আবাহনী-রহমতগঞ্জ
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ১২:৩৫ এএম আপডেট: ২২.০১.২০২৫ ১২:৫৫ এএম |




 ফেডারেশন কাপের পরের পর্বে আবাহনী-রহমতগঞ্জ

ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপ থেকে পরের পর্ব কোয়ালিফায়ার রোড টু ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ। দুই দলই আজ (মঙ্গলবার) নিজ নিজ ম্যাচে ৩-০ গোলে জিতেছে। এতে তিন ম্যাচে তাদের পয়েন্ট ৯। গ্রুপের অন্য দুই দল মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর বিদায় আগেই হয়েছিল। আজ বিদায় নিশ্চিত হয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্সের। 
এদিন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে লিড নেয় রহমতগঞ্জ। মিশরের মোস্তফা আব্দুল খালেক দারুণ শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন। ৪২ মিনিটে রায়হানের লম্বা থ্রো-ইন থেকে জীবনের শট ক্লিয়ার হলেও পরবর্তীতে স্যামুয়েল বোয়েটাং বক্সের ভেতরে বল পেয়েই গোল করেন জোরালো শটে। ৭২ মিনিটে মাহমুদুল হাসান কিরনের কাটব্যাক থেকে ফাহিম নূর তোহা প্লেসিং শটে গোল করলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় রহমতগঞ্জের।
ফেডারেশন কাপে দুর্বল দল ফকিরেরপুল ইয়ংমেন্স প্রথমার্ধে আবাহনীকে রুখে দিয়েছিল। দ্বিতীয়ার্ধে অবশ্য আবাহনী তিন গোল আদায় করে নেয়। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান লিড এনে দেন আবাহনীকে। দুই মিনিট পর হাসান মুরাদ ব্যবধান দ্বিগুণ করেন। ৭১ মিনিটে মাহাদী ইউসুফ ডানদিক দিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করলে আবাহনী ৩-০ গোলের জয় পায়।
৫ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে আবাহনী ও রহমতগঞ্জ মুখোমুখি হবে। সেই ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ সেরা দল। গ্রুপসেরা দল কোয়ালিফায়ারে একটি সুবিধা পাবে। এক ম্যাচ হারলেও পরবর্তী দুই গ্রুপের রানার্স-আপ দলের মধ্যকার জয়ী দলের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার সুযোগ থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
সারা দেশে ভূমিকম্প অনুভূত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২