শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে ৫০ মানবিক সংগঠককে সংবর্ধনা দিল আনন্দ সংঘ
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:৩৫ এএম |



চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা ও উপহার সামগ্রী পৌঁছে দেয়ায় ৫০ মানবিক সংগঠককে সংবর্ধনা দিয়েছে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘ। গতকাল বিকেলে ধোড়করা উচ্চ বিদ্যালয়ে সংগঠনের চিওড়া ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আল আমিন রাসেল। সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হক ভুঁইয়া, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: এমদাদ উল্যাহ, সাধারন সম্পাদক বেলাল হোসাইন, ব্যাংকার আরিফুল আলম মজুমদার, শিক্ষক আবু হানিফ, সমাজসেবক জহির খান। সংগঠনের সমন্বয়ক হোসাইন আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনন্দ সংঘের চিওড়া ইউনিটের সদস্য কাজী রাশেদ, গাজী মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথি ও সংগঠকদের ক্রেষ্ট প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানায় আনন্দ সংঘ। ব্যাতিক্রমী এ আয়োজন প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি আল্লাহ যেন পূরণ করেন
‘ক্রসফায়ার’ থেকে আবুকে বাঁচাতে পিতার অবদানের কথা তুলে ধরলেন মনির চৌধুরী
প্রবাসে যাওয়ার একদিন পরই মুরাদনগরের তরুণ রিফাতের মৃত্যু
ঢাকা থেকে লুট হওয়া ট্রাকভর্তি ৯টি নতুন মোটরসাইকেল লাকসাম থেকে উদ্ধার!
সবুজে সেজেছে ফসলের মাঠ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গণভোটের ফল সংশোধন
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
সরকারি দাম তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস
নিমসার বাজারে চাঁদাবাজি অভিযানে গ্রেপ্তার৯
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২