বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:১৯ এএম |

চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধারচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের নয় দিন পর মঙ্গলবার পরিত্যক্ত খামারবাড়ি থেকে ব্যবসায়ী আবদুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি শুভপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন বাবুচি বাজারে মুদি মালামালের ব্যবসা করতেন। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
নিহতের আত্মীয় এজে কামরুলসহ পরিবার সূত্র জানায়, গত ৮ নভেম্বর থেকে ব্যবসায়ী আবদুল জলিল নিখোঁজ হয়েছেন। গত কয়েকদিন সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ১৭ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে দশটার সময় এক নারী বাবুচি বাজারের পূর্বে পরিত্যক্ত খামারবাড়ির পাশ দিয়ে হাঁটার সময় গন্ধ পেয়ে কাছে যান। সেখানে পরিত্যক্ত ঘরে ব্যবসায়ী আবদুল জলিলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেন। পরবর্তীতে খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ব্যবসায়ী আবদুল জলিলের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২