বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৯.১১.২০২৬ ১:৪৬ এএম |

আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক।।  
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) কুমিল্লা মহানগরের উদ্যোগে কুমিল্লায় এক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়, সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যতে ব্যবসার প্রসার ঘটানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার আল মামুন রাসেল। সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরীর সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী আব্দুল মান্নান ও মিয়া মুহাম্মদ নাসিম, জীবন সদস্য মো. মিজানুর রহমান ও মো. তালাত মাহমুদ মাসুম, সেক্রেটারি অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেশকাত উদ্দিন ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক ড. কাজী সাইফুল হক চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মো. বিল্লাল হোসেন, স্যানিটারি ট্রেডের সভাপতি মো. নুরুল ইসলাম তোফায়েল, আদর্শ সদর উত্তর সভাপতি মো. গোলাম মুর্তুজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম বলেন, "দেশের অর্থনৈতিক চালিকাশক্তিকে সচল রাখতে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। ব্যবসায়িক নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আইবিডব্লিউএফ সব সময় ব্যবসায়ীদের পাশে থেকে একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সততা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের ব্যবসায়ীরা বিশ্ববাজারেও দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হবেন।"
ব্যবসায়ী সম্মেলনে সভাপতির বক্তব্যে আইবিডব্লিউএফ এর কুমিল্লা মহানগরের সভাপতি মোশারফ হোসেন বলেন" কুমিল্লায় কোন চাঁদাবাজি চলবে না। যদি কোন ব্যবসায়ীর নিকট চাঁদাদাবি করা হয়। আমরা সকল ব্যবসায়ী সম্মিলিত ভাবে প্রতিহত করবো"














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২