বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে আটক ৫৪৪
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৯.১১.২০২৬ ১:৪৬ এএম |

কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে আটক ৫৪৪নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৪৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মীও রয়েছেন।মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান।
এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাত পর্যন্ত ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক-সন্ত্রাস, কিশোর গ্যাং এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে সরাসরি অংশ নেন।
অভিযানে মোট ৫৪৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আটককৃতদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদক, কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২