বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
লাকসামে যুবদলনেতাসহ তিনজন গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:১৮ এএম |

৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার!
লাকসামে যুবদলনেতাসহ তিনজন গ্রেপ্তারসৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম ।।
কুমিল্লার লাকসামে মহিন হোসেন (৪০) নামে এক যুবদল নেতাসহ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন। এ সময় তাঁদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
গ্রেপ্তারকৃত ওই যুবদল নেতা বাকই (দক্ষিণ) ইউনিয়নের বড় বিজরা গ্রামের আবদুল খালেকের ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত অপর দু'জন হলো- লাকসাম পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর গ্রামের মৃত মাকসুদ আলমের ছেলে জহিরুল ইসলাম (২৮), এবং ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুরে একটি খাদ্য মিলের কর্মচারী মিজানুর রহমান (৩৫)। তাঁর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদ্রা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে থানার আইনী প্রক্রিয়া শেষে তিনজনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। 
আগেরদিন সোমবার (১৬ নভেম্বর) লাকসাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিজরা বাজার এবং লাকসাম পৌরশহরের নশরতপুর এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করেন। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার এবং আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহ উপজেলার বিজরা বাজার এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মহিন হোসেনকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। 
এ ছাড়া, একইদিন লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির পৌরশহরের নশরতপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু'জনকে গ্রেপ্তার করেন। 
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় তাঁদের বিরুদ্ধে থানায় পৃথক দু'টি মামলা রুজু করা হয়েছে।
এদিকে বিজরা এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রেপ্তারকৃত মহিন হোসেন নিজেকে বাকই (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে 
এলাকায় নানাহ রকম প্রভাব বিস্তার করতেন। তিনি প্রভাবশালী হওয়ায় এলাকার অনেকেই ভয়ে তাঁর বিরুদ্ধে কিছু বলতে সাহস পেতেন না। 
অপরদিকে উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. ওমর ফারুকের দাবি, গ্রেপ্তারকৃত মহিন হোসেন ইউনিয়ন যুবদলের সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি একজন প্রবাসী। যুবদলে তাঁর কোনো পদ-পদবী নেই। প্রবাস থেকে দেশে আসার পর যুবদলের বিভিন্ন সভা-সমাবেশে তাঁকে প্রায়ই অংশগ্রহণ করতে দেখা গেছে। 
লাকসাম উপজেলা যুবদলের সভাপতি মো. জিল্লুর রহমান ফারুক বলেন, ‘যুবদলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 
তিনি বলেন, আমাদের কুমিল্লা-৯ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি তাঁর বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন, মাদক কারবারি এবং সেবনকারীদের কোনো দল নেই। তাঁদের একটিই পরিচয়- তাঁরা মাদক কারবারি ও মাদকাসক্ত। সুতরাং তাঁদের কোনো ছাড় নেই।  
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু'টি মামলা রুজু করা হয়েছে। থানার আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাঁেেদকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। 
ওসি বলেন, মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। এ ছাড়াও কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাসীকর্মকাণ্ড এবং নাশকতার প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২