সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

পাঠকদের ভালোবাসাই নয়া দিগন্তের দীর্ঘ পথচলার শক্তি
পাঠকদের ভালোবাসা ও আস্থাই নয়া দিগন্তের দীর্ঘ পথচলার প্রধান শক্তি। নানা প্রতিকূলতার মধ্যেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামীতেও সাহসিকতার সঙ্গে সত্য সংবাদ প্রকাশের মধ্য দিয়ে নয়া দিগন্ত তার এই অবস্থান ধরে রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বক্তারা।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় দৈনিক নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মু. শফিকুল আলম হেলাল, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রেসক্লাবের সহসভাপতি সাদিক হোসেন মামুন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবির এবং শিশুর আনন্দ শিক্ষাঘরের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম সোহেল।
নয়া দিগন্তের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন  কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাঈদ, অর্থ সম্পাদক শাহ আলম সফি, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা, নয়া দিগন্তের দাউদকান্দি প্রতিনিধি মোহাম্মদ হানিফ খান, কুমিল্লা অজিত গুহ কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক মীর মোহাম্মদ সোহেল, আকাশ টিভির সম্পাদক মো. মহিউদ্দিন আকাশ, গাজী টিভির প্রতিনিধি মহি উদ্দিন, ভোরের ডাকের কুমিল্লা প্রতিনিধি মিজানুর রহমান, বিজনেস মিররের জেলা প্রতিনিধি ইলিয়াছ হোসাইন, এশিয়ান টিভির মাহফুজুর রহমান সৌরভ, নয়া দিগন্তের কুমিল্লা জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি ফাহিম মুনতাসিম, ভোরের কলমের প্রতিনিধি ইয়াছিন, আজকের কুমিল্লার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না এবং কুমিল্লার কাগজের আবু সাঈদ।
অনুষ্ঠানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘নয়া দিগন্তের কাছে আমাদের প্রত্যাশা, পত্রিকাটি যেন সব সময় সাহসিকতার সঙ্গে সত্য সংবাদ উপস্থাপন করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন ও তা ধরে রাখা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।’
অনুষ্ঠানে নয়া দিগন্তের সাবেক কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ শহীদ উল্লাহ মিয়াজী ধন্যবাদ জ্ঞাপন করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২