প্রদীপ মজুমদার ।।
দ্বীনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার ১৯টি কেন্দ্রে শতাধিক মাদরাসার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
কুমিল্লা মহানগর কেন্দ্র ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে প্রথম থেকে নবম শ্রেণির ৮২০ জন এবং হিফজ বিভাগের ২৬৪ জনসহ মোট ১ হাজার ৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
কুমিল্লার লালমাই উপজেলার পরীক্ষাকেন্দ্র হিসেবে বাগমারা উত্তর বাজারের আল ইসরা মাদরাসায় প্রথম থেকে নবম শ্রেণি এবং হিফজ ও নাজেরা বিভাগের মোট ২৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
কুমিল্লা মহানগর কেন্দ্র ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে প্রথম থেকে নবম শ্রেণির ৮২০ জন এবং হিফজ বিভাগের ২৬৪ জনসহ মোট ১ হাজার ৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
কুমিল্লার লালমাই উপজেলার পরীক্ষাকেন্দ্র হিসেবে বাগমারা উত্তর বাজারের আল ইসরা মাদরাসায় প্রথম থেকে নবম শ্রেণি এবং হিফজ ও নাজেরা বিভাগের মোট ২৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ ছাড়া আদর্শ সদর উপজেলার শিক্ষার্থীরা ধনুয়াখলা ফাজিল মাদরাসা কেন্দ্রে, বুড়িচং উপজেলার একাংশের শিক্ষার্থীরা কালাকচুয়া ফাজিল মাদরাসায় এবং অন্য অংশের শিক্ষার্থীরা দারুল কুরআন মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা চলাকালে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, মহাসচিব মাওলানা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আবু শোয়াইব বিল্লাহ, কেন্দ্রীয় অফিস সম্পাদক ও কুমিল্লা আইডিয়েল মাদরাসার চেয়ারম্যান মুফতী আবু জাফর মোহাম্মদ ছালেহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুফতী নূরুল আলম সিদ্দিকী এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ও আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, দেশের বেসরকারি ও প্রাইভেট মাদরাসাগুলোতে দ্বীনি শিক্ষার মানোন্নয়ন, আলেমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মশালা, সিরাত কনফারেন্স এবং রাষ্ট্রীয় বিভিন্ন দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতাসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় নিয়মিতভাবে দেশব্যাপী ‘জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা’ আয়োজন করে আসছে সংগঠনটি। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দ্বীনি শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
