সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় এসিআই মটরসের সোনালিকা ডে ২০২৬ বার্ষিক  সভা অনুষ্ঠিত 
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

কুমিল্লায় সদর দক্ষিণে বিজয়পুর হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে,২ কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয়ে এসিআই মোটরস লিমিটেডের প্রোপ্রোগ্রাম  অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে কৃষক, গ্রাহক, ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ মোট ৩৫০ জন অংশগ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের রিজিয়নাল সেলস ম্যানেজার তানজির আলম হৃদয়, ম্যানেজার সার্ভিস  রিয়াদ, এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, মোফাচ্ছেল হোসেনসহ এসিআই মোটরসের সকল কর্মকর্তাবৃন্দ। 
দিনব্যাপী এ আয়োজনে ট্রাক্টর বিক্রি, বুকিং, বিক্রয়োত্তর সেবা এবং খুচরা যন্ত্রাংশ বিক্রিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়।
অনুষ্ঠানে মোট ৩০টি নতুন সোনালিকা ট্রাক্টর ডেলিভারি দেওয়া হয় এবং নতুন ট্রাক্টরের ১০টি বুকিং সম্পন্ন হয়। পাশাপাশি পুনর্বিক্রয়যোগ্য ট্রাক্টরের ৫টি ডেলিভারি ও ২টি বুকিং সম্পন্ন হয়েছে।
গ্রাহকসেবার অংশ হিসেবে অনুষ্ঠানে মোট ৫০টি ট্রাক্টরের সার্ভিস প্রদান করা হয়। এ ছাড়া খুচরা যন্ত্রাংশ বিক্রি হয়েছে ২ লাখ ২০ হাজার টাকার। অনুষ্ঠানে নতুন ট্রাক্টরের জন্য ৫টি, হারভেস্টারের জন্য ১টি এবং ফোটন গাড়ির জন্য ১টি হট ইনকোয়ারি পাওয়া যায়। এসব অর্জন সোনালিকা ট্রাক্টরের প্রতি গ্রাহকদের আস্থা ও আগ্রহের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
এসিআই মোটরস লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের কৃষি যান্ত্রিকীকরণে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিযন্ত্র সরবরাহ এবং উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সোনালিকা ট্রাক্টরের মাধ্যমে কৃষকের শ্রম ও সময় সাশ্রয়, কৃষিকাজের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সোনালিকা ডে-এর এই আয়োজনের মাধ্যমে কৃষক, গ্রাহক ও ডিলারদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি বিক্রয় ও সার্ভিস কার্যক্রম সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষকের আস্থা অর্জন এবং আধুনিক কৃষি ব্যবস্থার বিকাশে এসিআই মোটরসের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য -৩৫০ জনের অংশগ্রহণ, ৩০টি নতুন ট্রাক্টর ডেলিভারি ও ২ লাখ ২০ হাজার টাকার খুচরা যন্ত্রাংশ বিক্রি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২