সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ লাখ ৭৬ হাজার ২৭৪ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে গরু, বাসমতি চাল, কাতান শাড়ি, ইঁদুর মারার বিষ, সাবান, লোশন, বিভিন্ন ধরনের তেল, কুঁচিয়া মাছ, মেহেদি, মসলা, প্যান্টি, ফুচকা, মিছরি, হরতকির গুঁড়া, স্কিন পাউডার, প্লাস্টিকের চুষনি, পূর্ণমবাদি কষায়ম ওষুধ, চকলেট, আচার, চিপস, আটা, কাশির সিরাপ, মদ ও সিএনজিচালিত যানবাহনসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৭৬ হাজার ২৭৪ টাকা। ৬০ বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে৷ সীমান্তের নিরাপত্তা ও জনসাধারণের আস্থা নিশ্চিত করতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২