সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
মালয়েশিয়ায় অনলাইন গেমিং প্রতারণা, চার বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

অনলাইন গেমিং স্ক্যাম বা জুয়ার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার বাংলাদেশিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।
দেশটির কেদা রাজ্যের কুয়ালা মুডা জেলা পুলিশ প্রধান এসিপি হানইয়ান রামলানের বরাতে সংবাদমাধ্যম মালয়মেইল রোববার এক খবরে বলেছে, গ্রেপ্তারকৃতরা জেলার তামান লাগেনদা এলাকার একটি পরিত্যক্ত হোটেলে অবস্থান করে গত জুন মাস থেকে অনলাইন গেমিং জুয়ায় সক্রিয় ছিল বলে ধারণা করা হচ্ছে।
তবে গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
কুয়ালা মুডা জেলা পুলিশ সদরদপ্তরে (আইপিডি) রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসিপি রামলান বলেন, “গত ২১ অক্টোবর রাতে আইপিডির বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের (সিসিআইডি) একটি দল অভিযান চালিয়ে ২০ থেকে ৫৩ বছর বয়সি ৪ বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করে।
“দলটি মূলত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করেই এই প্রতারণা চালাত। এ বেআইনি কার্যক্রমে পরিচালনার জন্য অভিযুক্তরা প্রতি মাসে প্রায় ২৭০০ মালয়েশিয়ান রিংগিত করে অর্থ পেত বলে ধারণা করা হচ্ছে। পরে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে শুক্রবার আরেক অভিযানে ৪০ ও ৫০ বছর বয়সি ২ মালয়েশীয় পুরুষকে গ্রেপ্তার করা হয়। তারা ওই পরিত্যক্ত হোটেল ভবনের মালিক এবং সেটি ভাড়া দেওয়ার এজেন্ট হিসেবে কাজ করেছিল।”
পুলিশ বলছে, এই সিন্ডিকেটটি মূলত অনলাইন গেমের ক্রেডিট টপ-আপ পরিচালনা এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করত। গ্রাহকরা খেলায় জয়ী হয়ে টাকা তুলতে চাইলে পরিকল্পিতভাবে তা বিলম্বিত করা হত। কখনও সিস্টেমে ‘স্ট্যাটাস পেন্ডিং উইথড্রয়াল’ লেখা ঝুলিয়ে রাখা হত, এর ফলে তারা কখনো জয়ের টাকা হাতে পেতেন না।
এসিপি রামলান বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১৭টি গ্রাহক অ্যাকাউন্ট এই সমস্যার মুখে পড়ত। ফলে দিনে প্রায় ২ হাজার রিংগিত ক্ষতির শিকার হতেন ভুক্তভোগীরা।
অভিযানে পুলিশ ১৭টি মোবাইল ফোন, কম্পিউটার যন্ত্রাংশ ও নগদ ২ হাজার ৪৪২ রিংগিতসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২