শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন এলাকায় কুসিকের অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২২.১০.২০২৬ ১২:৫৩ এএম |

ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন এলাকায় কুসিকের অভিযানডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।
বুধবার (২১ অক্টোবর) নগরীর ৭, ১৩, ১৫ ও ২৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
অভিযানের আওতায় ৭ নম্বর ওয়ার্ডের অশোকতলা মোড়, জেবিন আপার বাসার সামনের সড়ক, সিলভার গলি, রেলগেট রোড, ভুটন খানের কলোনি, খানবাড়ি রোড, মসজিদ গলি ও অশোকতলা মেইন রোড থেকে ধর্মপুর মোড় পর্যন্ত এলাকায় কার্যক্রম চালানো হয়।
১৩ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন মোড় থেকে লাকসাম রোডের পূর্ব পাশ, কাশেমুল উলুম মাদ্রাসা ও এর সড়কের উভয় পাশ, পপুলার হাসপাতাল এবং লাকী হাউস রোডে মশক নিধন করা হয়।
এ ছাড়া ১৫ নম্বর ওয়ার্ডের কাশারিপট্টি মেইন রোড, প্রফেসরপাড়া রোড, চেয়ারম্যান গলি, জানুমিয়া মসজিদ রোড ও প্রফেসরপাড়ার একাংশ এবং ২৪ নম্বর ওয়ার্ডের রামপুর পূর্বপাড়া, রামপুর পশ্চিমপাড়া, কোটবাড়ী ইকরা ক্যাডেট স্কুল রোড ও জাবালে নূর মাদ্রাসা রোডে অভিযান পরিচালিত হয়।
নগরীর অন্যান্য এলাকার মধ্যে নগর শিশু উদ্যান ও পার্ক, সিটি কর্পোরেশন কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং কালিয়াজুড়ী এনআরএস রোডেও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।






















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২