শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযান
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১০.২০২৬ ১:৪৬ এএম |

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযানকুমিল্লা প্রতিনিধি ।।
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরীর ৩, ৫, ৭, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
অভিযানের আওতায় ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী পাক্কা মাথা থেকে বড় মসজিদ, উত্তর কালিয়াজুরী জামে মসজিদ রোড, পিটিআই স্কুল রোড ও পিটিআই খেলার মাঠ এলাকায় কার্যক্রম চালানো হয়।
৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলি মোড়, থানা পুকুরপাড়, থানা রোড, পানপট্টি রোডের উভয় পাশ, রাজগঞ্জ মোড় থেকে জামতলা, ছাতিপট্টি, গোয়ালপট্টি রোড, ঋষিপট্টি রোড ও ফারুকী হাউজ রোডেও মশক নিধন করা হয়।
এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের বিসিক মোড় নোনাবাদ, বিসিকের ১ ও ২ নম্বর রোড, কুমিল্লা ফ্লাওয়ার মিল, পাবন ফ্যাক্টরি থেকে ফরিদ ফাইবার এবং ৩ নম্বর রোডের ডায়মন্ড বেকারি থেকে বিসিক অফিস পর্যন্ত এলাকায় অভিযান চালানো হয়।
১০ নম্বর ওয়ার্ডের অতীন্দ্র মোহন রায় সড়ক, ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক, চেয়ারম্যান গলি, নিরাময় হাসপাতাল গলি, ওয়াপদা রোডের উভয় পাশ ও মুন হাসপাতাল থেকে পার্কের মোড় পর্যন্ত এলাকায়ও কার্যক্রম পরিচালিত হয়।
১৩ নম্বর ওয়ার্ডে টমছমব্রিজ থেকে লাকসাম রোডের পূর্ব পাশ হয়ে সালাউদ্দিন মোড়, টমছমব্রিজ কবরস্থান, নিউ হোস্টেল, লাকী হাউস রোড, সদর হাসপাতাল রোড ও হালুয়াপাড়া রোডের অবশিষ্ট অংশে মশক নিধন করা হয়। পাশাপাশি তোয়া হাউজিং, দক্ষিণ চর্থা ছৈয়দ বাড়ি ও গোবিন্দপুর খানেকা শরীফ এলাকায় অভিযান চালানো হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত জমে থাকা পানি অপসারণের আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২