শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩
পদুয়ার বাজারে টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৫৪ এএম আপডেট: ১০.০৮.২০২৬ ২:০৪ এএম |

 পদুয়ার বাজারে টাকা আত্মসাতের  অভিযোগে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। রবিবার বিকালে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. আনোয়ার মজুমদার অভিযোগ করেন- জায়গা ক্রয়-বিক্রয়ের সূত্র ধরে মানিকের সাথে আমার পরিচয় হয়। সেই সুবাধে আমি তার ব্যবসায়ী ১ কোটি ১৫ লাখ টাকা ইনভেস্ট করি। পরবর্তীতে সে আমার টাকা ফেরত দিতে নানা বাহানা শুরু করে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি জানানোর পর সে আমাকে ১৫ লাখ টাকা ফেরত দিয়েছে। বাকি টাকা ফেরতের জন্য আমার কাছ থেকে সময় নেয়। কিন্তু টাকা আর ফেরত দেয় না। এরপর আবার মিটিং বসলে সে আমাকে ৯৫ লাখ টাকার একটি চেক এবং স্ট্যাম্প দেয়। এরপর সে এলাকাছাড়া হয়ে উল্টো আমাকে উকিল নোটিশ পাঠায়- যেখানে অভিযোগ করা হয় আমি জোর করে তার কাছ থেকে স্ট্যাম্প ও চেক নিয়েছি। যা সত্য নয়। সেসময় এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন। এখন আমি আমার টাকা ফেরত চাই। প্রশাসনের সহযোগিতা চাই।
আনোয়ার মজুমদার অভিযোগ করেন, মানিক এই এলাকার আরো অন্তত ৭/৮ জনের কাছ থেকে টাকা নিয়ে এখন এলাকা ছাড়া অবস্থায় আছে। আমরা সকলেই তার কাছ থেকে টাকা ফেরত চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইকবাল আহমেদ, পারভেজ মজুমদার, রফিক মিয়া, রাফু মজুমদার, বাবুল মিয়া, হারিছ মিয়া-সহ ভুক্তভোগীরা।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২