বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির ৯৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক সোয়েব আহম্মেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদকআবুল খায়ের সুমন
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:৩৭ এএম আপডেট: ১১.০৮.২০২৬ ২:১২ এএম |


  কুমিল্লা মহানগর দোকান  মালিক সমিতির ৯৫ সদস্য  বিশিষ্ট কমিটি গঠনকুমিল্লা মহানগরের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৯৫ সদস্যের এ কমিটিতে বাংলাদেশ জুয়েলারী সমিতি কুমিল্লার সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম বাচ্চুকে সভাপতি, খন্দকার হক টাওয়ারের নোভা ফ্যাশনের স্বত্বাধিকারী সোয়েব আহম্মেদ জুয়েলকে সাধারণ সম্পাদক এবং প্লানেট এসআর ব্যবসায়ী সমিতির সদস্য সচিব আবুল খায়ের সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা মহানগর শাখার নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন কুমিল্লা রানীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহাবুব মেহেদী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ফয়সাল রাসেল।
সংগঠন সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে ৯৫ সদস্যের এ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা মহানগরের কার্যকরী কমিটির তালিকা আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে মহানগরের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে আরও সমন্বয় ও ঐক্য গড়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২